জানুয়ারি-মার্চ প্রান্তিক: ক্রেতা ফিরছে স্টারবাকসে বিক্রি বেড়েছে ৬.২%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:০৬:৫৪ |
লোকসান কাটিয়ে উঠছে জনপ্রিয় কফি চেইন স্টারবাকস। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির বিক্রির পরিমাণ প্রত্যাশার চেয়েও অনেক বেশি বেড়েছে।

মূলত গ্রাহকসেবার মান উন্নত করায় কফিপ্রেমীরা আবারো দোকানগুলোয় ভিড় করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর জাপান টাইমস।

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক কফি জায়ান্টটির তথ্যানুযায়ী, জানুয়ারি-মার্চ বিশ্বজুড়ে বিক্রির পরিমাণ বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, এ প্রবৃদ্ধি বড়জোর ৪ শতাংশ হতে পারে। শুধু যুক্তরাষ্ট্রেই কোম্পানিটির বিক্রি বেড়েছে ৭ শতাংশ।

কফি চেইনটি জানায়, ব্যবসার নিম্নমুখী প্রবণতা কাটাতে এক বছর ধরে বেশকিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে স্টারবাকস। যেমন কোম্পানিটি ব্যস্ত সময়ে দোকানে কর্মীর সংখ্যা বাড়িয়েছে। এছাড়া মোবাইল অ্যাপ ও দোকানে সরাসরি আসা অর্ডারগুলো দ্রুত সরবরাহ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গ্রাহকের সঙ্গে কর্মীদের বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি দোকানগুলোকে আরো আরামদায়ক ও কফি হাউজের আমেজ দেয়ার জন্য নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানান কোম্পানিসংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..